বাংলাকে ভালবাসো শীর্ষক আলোচনা সভার আয়োজন করল মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস
দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার বিষয় ছিল বাংলাকে গুজরাট হতে দিওনা , বাংলাকে ভালবাসো। ওই আলোচনা সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা ,বিধায়ক দিনেন রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সকল সদস্য শামিল হয়েছিলেন।
তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সভাপতি অজিত মাইতি বলেন যেভাবে বিজেপি বাংলাকে গুজরাট বানাতে চাইছে আমরা তার বিরুদ্ধে। আমরা বাংলাকে গুজরাট হতে দেবোনা। তাই এক আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার। সেই সঙ্গে ওই বিষয় নিয়ে জেলার ছটি জায়গায় বড় ধরনের জমায়েত করে সভার আয়োজন করা হয়েছে।আগামী ২ রা ডিসেম্বর মেদিনীপুর শহরে সভা হবে।
পাশাপাশি ডিসেম্বর মাসের প্রথমেই বেলদা ,বালিচক, চন্দ্রকোনা রোড ,চন্দ্রকোনা টাউন ও দাসপুর এলাকায় জনসভা করে জনগণের সামনে বিষয়টি তুলে ধরা হবে। সেই জন্য আলোচনার পাশাপাশি ওই জনসভা গুলির প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। দলীয় কর্মী সমর্থকরা এখন থেকে ঐসভাগুলি সফল করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।অজিত মাইতি আরো বলেন যে যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই বিজেপির নোংরা রাজনীতির চেহারা মানুষের সামনে ফুটে উঠছে।
বিজেপি বাংলাকে গুজরাট বানাতে চায় আমরা তা হতে দেব না। আমরা সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে রক্ষা করব ।আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি, স্বপ্ন দেখা ভালো কিন্তু তা বাস্তবে রূপায়ণ করা অনেক কঠিন। বাংলার মানুষ ওদের জঘন্য রাজনীতির আসল চেহারা ধরে ফেলেছে। তাই তিনি সর্বস্তরের মানুষকে সাম্প্রদায়িক শক্তি মিথ্যাবাদী বিজেপি থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য বাংলার মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ বাংলার মানুষ বিজেপিকে কোনদিনই বাংলার ক্ষমতায় আনবে না এবং বাংলা কোনদিনই গুজরাট হবেনা বাংলা বাংলায় থাকবে। তাই জনমত গঠনের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ছটি এলাকায় বড় সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে বলে অজিত মাইতি জানান

Post a Comment